বিনোদন ডেস্ক:
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের মেয়ে জানভি কাপুর। তিনিও এখন বলিউড সিনেমায় নিয়মিত অভিনয় করছেন।
‘ধড়ক’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন জানভি। এরপর ‘ঘোস্ট স্টোরিজ’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে।
শোনা যাচ্ছে, বর্তমানে সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন জানভি। প্রতি সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করছেন এই অভিনেত্রী। নির্মাতারাও কোনো আপত্তি ছাড়াই তাকে এই পারিশ্রমিক দিচ্ছেন।
করোনা মহামারি ও সিনেমার শিডিউলের কারণে অনেকদিন থেকেই ব্যস্ত ছিলেন জানভি। কিছুদিন আগে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছেন তিনি। কাজের ফাঁকে এই অবসর বেশ উপভোগ করছেন শ্রীদেবী কন্যা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অবকাশ যাপনের বিভিন্ন ছবি পোস্ট করছেন তিনি। বিকিনি ও সুইমস্যুট পরা তার কিছু ছবি ভার্চুয়াল জগতে ভাইরালও হয়েছে।
কয়েকদিন আগে মুক্তি পেয়েছে জানভি অভিনীত ‘রুহি’ সিনেমাটি। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘দোস্তানা টু’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। পাশাপাশি মালায়ালাম ভাষার ‘হেলেন’ সিনেমার হিন্দি রিমেকের জন্য নিজেকে প্রস্তুত করছেন জানভি। সূত্র:রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.