ভয়েস বিনোদন ডেস্ক:
মাত্র একটি লাইন গেয়ে শোনালেন মাধুরী দীক্ষিত তাতেই অবাক ভক্তরা। প্রিয় নায়িকার গায়িকা সত্তার খবর একদমই জানতেন না তারা। যাই হোক, দেরি হলেও জানা তো গেল!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরীর ৫৩তম জন্মদিন ছিল শুক্রবার। সেদিন শুভেচ্ছার জবাবে ভক্তদের রিটার্ন গিফট দিলেন অভিনেত্রী।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল গান গাইতে চলেছেন তিনি। শেষ পর্যন্ত মিলল তারই ঝলক। নিজের প্রথম সিঙ্গেলের এক ঝলক শেয়ার করেছেন বলিউডের ‘ধক ধক’ গার্ল। সঙ্গে ভক্তদের ধন্যবাদ জানাতে ভোলেননি নায়িকা।
গানটির নাম ‘ক্যান্ডেল’। কয়েকদিন আগে আই ফর ইন্ডিয়া ভার্চুয়াল কনসার্টেও গান গেয়েছিলেন মাধুরী। এড শিরানের ‘পারফেক্ট’। সঙ্গে ছিল তার ছেলে অরিন। সে পিয়ানো বাজাচ্ছিল। মাধুরী সেই ভিডিও শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। তখন ভাবা হয়েছিল শখের বশে এক-আধটু গান সবাই করে। কিন্তু ‘ক্যান্ডেল’ টিজার বলছে মৌলিক গানেও মাত করার ক্ষমতা আছে তার।
করোনাভাইরাসের লকডাউন শুরুর পরই অনলাইন নাচের ক্লাস চালু করেছিলেন নায়িকা। ডান্স উইথ মাধুরী ডটকমে হয়েছিল নাচের প্রশিক্ষণ। এই অন্য রকমের প্রজেক্টের জন্য ভারতের সেরা কোরিওগ্রাফারদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মাধুরী।
অনলাইন প্রজেক্টে মাধুরীকে সাহায্য করতে রাজি হয়েছিলেন পন্ডিত বীরজু মহারাজ। ছিলেন সরোজ খান, টেরেন্স লিউইস, রেমো ডিসু’জা প্রমুখ। মাধুরী বলেছিলেন, ‘বাড়িতে বন্দি থাকার সময়টা নৃত্যপ্রেমী মানুষ নাচ এনজয় করুন, এটাই চাইছি।’
এদিকে ‘ক্যান্ডেল’ টিজারের পর নায়িকার ভক্তদের উচ্ছ্বাস থামছেই না। শিগগির আসবে পুরো গান। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.