চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের লোহাগাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ ইমতিয়াজ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। সোমবার (২৬ এপ্রিল) ভোর ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানার গেইট থেকে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। গ্রেফতার ইমজিয়াজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.