ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় ৩ হাজার ২শ পিস ইয়াবাসহ নুর সাবা (৪০) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১১ থেকে তাকে আটক করা হয়।
আটক নুর সাবা বালুখালী ক্যাম্প-১১ (ব্লক-সি/১৪) এর মৃত আবুল বশরের স্ত্রী।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ জানান, রোহিঙ্গা ক্যাম্প-১১ এর আওতাধীন এলাকা এক রোহিঙ্গা নারী মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.