ভয়েস নিউজ ডেস্ক:
ইসরায়েলের তেল আবিব শহরতলির একটি বাসা থেকে চীনা রাষ্ট্রদূত ডু ওয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রয়টার্স জানিয়েছে, ৫৭ বছর বয়সী ডু ওয়ে ওই বাসায় থাকতেন। বিছানার ওপর তাকে নিথর অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।
এর আগে ইউক্রেনে দায়িত্ব পালন করেন ডু ওয়ে। গত ফেব্রুয়ারিতে তাকে ইসরায়েলে পাঠানো হয়। ডু ওয়ে বিবাহিত। তার এক ছেলে রয়েছে। কিন্তু পরিবার দেশটিতে থাকে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘দৈনিক কার্যক্রমের অংশ হিসেবে তার বাসভবনে কর্মকর্তারা গেলে প্রথমে সাড়া পাননি।’
ইসরায়েলের চ্যানেল ১২ টিভি তাদের সূত্রের পরিচয় গোপন রেখে জানিয়েছে, চিকিৎসকদের প্রাথমিক ধারণা তিনি ঘুমের ভেতরই মারা গেছেন।
গত শুক্রবার ডু ওয়ের অফিস থেকে করোনা সংক্রান্ত মন্তব্যের জন্য মার্কিন প্রশাসনের সমালোচনা করা হয়। ইসরায়েল ভ্রমণের সময় মাইক পম্পেও চীনের সমালোচনা করেছিলেন।
জেরুজালেম পোস্টে প্রকাশিত বিবৃতিতে দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয়, চীন করোনা সংক্রান্ত কোনো তথ্য লুকায়নি।আমেরিকার ‘মন্তব্যকে’ হাস্যকর বলেও উল্লেখ করেন ডু ওয়ে। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.