বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা খ্যাত চিত্রনায়িকা পরীমনি। ভ্রমণ পিপাসু এই নায়িকা সুযোগ পেলেই অবকাশ যাপনের জন্য ছুটে যান নান্দনিক কোনো স্থানে। কখনো চায়না, কখনো সিঙ্গাপুর অথবা দুবাই।
এবার দু্বাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন পরীমনি। সেখানকার দর্শনীয় স্থান ঘুরে বেড়িয়েছেন। স্থানীয় পোশাক পরে মরুভূমিতে বাজপাখির সঙ্গে খেলায় মেতেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়—একটি বাজপাখি পরীমনির হাতে বসে আছে। পাখিটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। তা ছাড়া দুবাইয়ে প্রাইভেট বোটে সাদা টপস, নীল প্যান্ট আর রোদ চশমা পরে চালকের আসনে বসে থাকতেও দেখা যায় তাকে।
পরীমনি সবসময় নিজের জন্য, আত্মীয় ও বন্ধু-বান্ধবদের জন্য কেনাকাটা করতে পছন্দ করেন। পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় দেখা গেছে তাকে। সেখানকার রেস্তোরাঁ ও মার্কেট থেকে কেনাকাটা করেছেন পরীমনি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.