প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২১, ৯:৫৮ পি.এম
টেনাফের হ্নীলা চিতার পয়েন্ট থেকে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের হ্নীলায় চৌধুরী পাড়া এলাকার চিতা পয়েন্টে অভিযান চালিয়ে ২ লাখ পিস ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহলদল মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদ পেয়ে উপজেলার হ্নীলা চৌধুরী পাড়া চিতা সংলগ্ন এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২জন ব্যক্তি ৪টি বস্তা কাঁধে নিয়ে লবণ মাঠ দিয়ে আসার সময় বিজিবি টহলদলের সদস্যরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে দূবৃর্ত্তরা বস্তাগুলো ফেলে পাশ্ববর্তী গ্রাম চৌধুরী পাড়ার ভেতর দিয়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থল তল্লাশী করে ৪টি বস্তা ও ১টি মদের বোতল উদ্ধার করা হয়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে এসে গণনা করে সাড়ে ৭কোটি টাকা মূল্যমানের ২লাখ ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবা,মদের বোতল পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.