ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
মো. নূর আলম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চকরিয়া থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, নুর আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন টিক টক আপলোড করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, লাশ খুঁজে না পাওয়া, ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়া ও সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে।
এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা রুজু করেছেন।
গতকাল সোমবার রাতে থানায় মামলাটি রুজু করা হয়। এর আগে নিরাপত্তা হুমকিসহ এসব বিষয় নজরে আসার পর সোমবার বিকেলেই নিজ গ্রাম উপজেলার খুটাখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম গর্জনতলীর বাড়ি থেকে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। সে ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘ওই যুবকের বানানো টিকটক ভিডিওসহ বিভিন্ন ফেসবুক পোষ্ট রাষ্ট্রের নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। তাই বিষয়টি নজরে আসায় এবং লিখিত এজাহার পেয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হবে।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.