প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২১, ৮:১৩ পি.এম
টেকনাফে আইস ও ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রিমিও প্রাইভেটকার জব্দ করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এক তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শনিবার (৮ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী ২ নং ওয়ার্ডস্থ মেরিন ড্রাইভ সড়ক থেকে এক যুবককে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে
১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (মাদক আইস), যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা ও ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রিমিও একটি সাদা প্রাইভেটকার উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।আটক যুবক হলেন, টেকনাফ সদরের ৬ নং ওয়ার্ডের মধ্য গোদার বিল এলাকার মোঃ রফিক এর ছেলে ওসমান গনি (২৩)।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.