এম.এ সাত্তার:
শহরের টেকপাড়া এলাকা থেকে অস্ত্রগুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
৯ মার্চ এই অভিযান চালান কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম। এই বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়সদরের ভারুয়াখালী পশ্চিম পাড়ার আব্দুল গোফফারের ছেলে রুহুল আমিন প্রকাশ সোহেল (৩২), হাবিবুর রহমানের ছেলে ইলিয়াস (৩৫) ও কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের পশ্চিম বাহারছড়ার আবু তাহেরের ছেলে ছৈয়দ হোসেন রানা (২৮)।
এ সময় তাদের নিকট থেকে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, সাথে ৬ রাউন্ড কার্তুজ ও তাদের ব্যবহৃত ১১০ সিসি টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.