বিনোদন ডেস্ক:
ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল কন্যা সন্তানের মা হয়েছেন। ৫০ বছর বয়সী এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন। অথচ এর আগে ঘুণাক্ষরেও তিনি সন্তানসম্ভবা হওয়ার কথা জানাননি! তাই চমকে গেছেন ভক্তরা। ইনস্টাগ্রামে শেয়ার করা নাওমির ছবিতে দেখা যাচ্ছে, তুলতুলে দুটি পা তার একহাতের তালুতে। এর ক্যাপশনে লেখা, ফুটফুটে সুন্দর একটি আশীর্বাদ আমাকে মা হিসেবে বেছে নিয়েছে। জীবনে এই কোমল প্রাণকে পেয়ে আমি সম্মানিত। এটা ভাষার প্রকাশ করা যাবে না। আমার পরীটার সঙ্গে চিরকালের বাঁধন ভাগাভাগি করবো।
এর চেয়ে ভালো লাগা আর হয় না। নাওমির মা ভ্যালেরি মরিস ক্যাম্পবেল একই ছবি শেয়ার করে লিখেছেন ইনস্টাগ্রামে, আমি দারুণ উচ্ছ্বসিত। নানি হওয়ার জন্য মুখিয়ে ছিলাম। ২০১৭ সালে লন্ডনের বিনামূল্যের পত্রিকা ইভেনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে নাওমি মা হওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তিনি তখন বলেন, সবসময় মা হওয়ার কথা ভাবি। এখন বিজ্ঞান এগিয়ে যাওয়ায় মন চাইলেই তা হতে পারবো বলে মনে হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.