ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের বাড়ির আঙ্গিনায় এশটি গাঁজা চাষে অভিযান চালিয়ে ২৪টি চারা ধ্বংস করেছে র্যাব-১৫। এসময় ৪শত গ্রাম শুকনো গাঁজাসহ মোস্তাক আহমদ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এতথ্য জানান কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে র্যাব-১৫ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ার আবুল কালাম কোম্পানির বিল্ডিং এর কাছে মোস্তাক আহমদের বসত ভিটায় অভিযান চালিয়ে তার চাষ করা গাঁজা ক্ষেত থেকে ২৪ টি গাঁজা গাছের চারা, ৪ শত গ্রাম শুকনো গাঁজা সহ মাদককারবারী মোস্তাক আহমদকে গ্রেপ্তার করা হয়।
ধৃত মাদককারবারী মোস্তাক আহমদ (৫০) একই এলাকার মৃত ফজল আহমদের পুত্র। এসময় উদ্ধারকৃত গাঁজা গাছের চারা, শুকনো গাঁজা সহ কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.