বিনোদন ডেস্ক:
‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে শাকিব খানের লুক প্রকাশ করা হয়েছিলো গত ২১ মে।
আজ (২৪ মে) ছবির অভিনেত্রী শবনম বুবলীর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পেজে।
গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে ‘লিডার, আমিই বাংলাদেশ’র সাইনিং অনুষ্ঠিত হয় পরিচালক তপু খান এবং বাংলা চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও বুবলীর সঙ্গে।
প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান জানান, চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয় কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে শুটিং শুরু করা হয়নি। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে, করোনার এই প্রকোপ কিছুটা কমলেই আমরা শুটিংয়ে নামবো। শাকিব খান এবং বুবলীও সেভাবেই নিজেদের লুক প্রস্তুত করেছেন। আমাদের টার্গেট থাকবে, একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.