এম এ সাত্তার:
কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে সমুদ্রে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। জোয়ারের পানিতে বিশাল বিশাল ঢেউ আচড়ে পড়ছে ঢেউ, তাতে ব্যাপক ক্ষতি হচ্ছে বাঁধ আর ঝাউবন।
দেখা যায়, সকাল ১১ টার দিকে সৈকতের ডায়বেটিস পয়েন্ট, সমিতি পাড়া, নাজিরারটেক এবং ইনানী পয়েন্টে সৈকতের বাঁধের বেশ কিছু অংশ ভেঙ্গে যায়। তবে, এখনো পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের পূর্নাঙ্গ ক্ষয়ক্ষতির খবর পাওয়া য়ায় নি।
সমিতি পাড়া এলাকার মো. আলম জানিয়েছেন বুধবার (২৬ মে) সকাল ৮ টা থেকে সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ঢেউ আচড়ে পড়ছে মেরিন ড্রাইভে। সমানতালে বাতাসও বইছে।
জানতে চাইলে ইউএনবির জেলা প্রতিনিধি দীপক শর্মা দীপু জানান, সকাল প্রায় সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকসহ একটি টিম সাগর পাড়ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এখনো পর্যন্ত তেমন খুব বেশি ক্ষতির দিকটা দেখা যায়নি। জেলা প্রশাসন সূত্র জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের যেন মানুষের কষ্টে পড়তে না হয় সে রকম সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.