ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
পুরো জেলার মতোই মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নেও প্রভাব ফেলেছে ঘূর্ণিঝড় ইযাস। তবে অতি বৃষ্টি আর বাতাসের কারণে ক্ষতি পরিমাণ একটু বেশি। স্থানীয় মানুষের চলাচলে কষ্ট পাচ্চে অবর্ণনীয়। যার কারণে স্থানিয় একজন মাদ্রাসা শিক্ষক হাফেজ আমান উল্লাহ আমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনস্বার্থে স্থানীয় চেয়ারম্যান এবং নির্বাহী অফিসার বরাবরে একটি আকুতি জানিয়েছেন।
তিনি লিখেছেন,বরাবরে, নির্বাহী কর্মকর্তা, এবং হোয়ানক ইউনিয়ন মান্যবর চেয়ারম্যান মহোদয় সাহেব। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,ছনখোলা পাড়া পাবলিক উচ্চ বিদ্যালয়, এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এবং হাজার হাজার লোকজনের চলাচলের রাস্তা। রাস্তায় ইট দিয়ে পাকা করেন।কিন্তু অতি দুংখের বিষয় হলো। পানি চলাচলের ড্রেন না করে ব্রিজ করা করা হয়।সামান্য বৃষ্টি হলে হাজার হাজার ছাত্র ছাত্রী, এলাকার লোক জনের চলাচলের খুবই কঠিন হয়ে পড়ে। বর্তমান হোয়ানক ইউনিয়ন এর ছাত্র লীগের সভাপতি আরমান এম,রহমান অনেক চেষ্টা করেন,কিন্তু কোন কাজ হয়নি।তাই জনগনের স্বার্থে পানি চলাচলের সুব্যবস্থা গ্রহণ করতে আপনার একান্ত মর্জি কামনা করি।
স্থানীয় কয়েকজন বাসিন্দাদের সাথে কথা হলেও তারা জানান, অপরিকল্পিতভাবে কাজ করার কারণে স্থানীয় বাসিন্দাদের খুবই অসুবিধা হচ্ছে। তিনিও আশা করেন সংশ্লিষ্ট প্রশাসন এবিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.