প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২১, ১০:২২ পি.এম
মগনামায় বেড়িবাঁধ সংলগ্ন ক্ষতিগ্রস্ত ২৮০ জেলে পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ২৮০ জেলে পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।
বুধবার(২৬ মে) দুপুরে চেয়াররম্যান নিজে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন।
এসময় চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম অসহায় জেলে পরিবারগুলোর উদ্দেশ্যে বলেন, আমার যতদিন নিঃশ্বাস আছে ততদিন মগনামা ইউনিয়নে কোন মানুষ অসহায় অবস্থায় থাকবেনা। জনগণের ভোট নিয়ে আমি চেয়ারম্যান হয়েছি এখন আমার দায়িত্ব জনগণের পাশে দাঁড়ানো। অতিত ও বর্তমানে যেমন আমাকে পাশে পেয়েছেন ভবিষ্যতেও তেমনি পাশে পাবেন ইনশাল্লাহ।
ওই সময় নগদ অর্থ পেয়ে রোজিনা নামে এক মহিলা বলেন, যখনি অসহায় মানুষগুলো সমস্যায় পড়ে তখনি আমরা চেয়ারম্যানকে পাশে পায়। দোয়া করি তিঁনি যেন সামনের দিনগুলোতেও আমাদের মত অসহায় মানুষগুলোর কাছে থাকে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.