ভয়েস প্রতিবেদক, টেকনাফ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ পাচারকারী আটক হয়েছে।
৮ জুন মঙ্গলবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড টেকনাফ স্থল বন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ইয়াবাসহ এই ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। এ সময় পাচারকার্যে ব্যবহৃত একটি ছোট পিকআপ (চাঁদের গাড়ি) জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার (টেকনাফ) লেঃ কমান্ডার এম আমিনুল সাজ্জাদ এর নেতৃত্বে টেকনাফ বাজার এলাকায় কোস্ট গার্ডের একটি দল অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে একটি ছোট পিকআপ (চাঁদের গাড়ি) পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময় কোস্ট গার্ড পিকআপটিকে ধাওয়া করে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন এলাকা থেকে আটক করে।
পরবর্তীতে কোস্ট গার্ড সদস্য কর্তৃক গাড়িটি তল্লাশি করে পিকআপ চালকের সিটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইয়াবা পাচারকার্যে ব্যবহৃত গাড়িটি এবং গাড়ির চালক মোঃ মুক্তার আহমদ(৩৫) কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ আলী খালী এলাকার ছৈয়দ আহামদ এর ছেলে। জব্দকৃত ইয়াবা, ইয়াবা পাচারকারী ও পাচারকার্যে ব্যবহৃত গাড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন দস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.