ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
শিক্ষার্থীদের গোপন পিন পরিবর্তন করে সরকারের দেয়া উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে মহেশখালীতে শিক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- কুতুবজোম তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ রাশেদ (২৪) এবং স্থানীয় বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন (২২)। তারা দুইজন পারস্পরিক যোগসাজসে কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল একাউন্টের টাকা আত্মসাত করে।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার (১৩ জুন) সকালে দুই শিক্ষককে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে নগদ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, নুরুল ইসলাম নামক একজন সচেতন অভিভাবক অভিযোগ করেন, খণ্ডকালীন শিক্ষক আবু ফয়সাল মোহাম্মদ রাশেদ ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা পেতে সহায়তার দায়িত্বে নিয়োজিত। এ সুবাদে তিনি মোবাইল ব্যাংকিং এর এজেন্ট মোহাম্মদ নাসির উদ্দিনের সহযোগিতায় গোপন পিন নাম্বার ব্যবহার করে শতাধিক শিক্ষার্থীর টাকা আত্মসাৎ করেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় দুইজনকে আটক করা হয়েছে।
ওসি মো. আবদুল হাই বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপবৃত্তির টাকা প্রদান করছে সরকার। একটি নির্দিষ্ট গোপন পিন নাম্বারে সেই টাকাগুলো পৌঁছে দেয়া হয়। এখানে শিশু, শিশুর পিতা-মাতার আবেগ জড়িত রয়েছে। কিন্তু কোমলমতি শিশুদের টাকাগুলো আত্মসাতের ফন্দি করে একটি চক্র। তাদের দুইজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, মহেশখালীতে শিক্ষা উপবৃত্তির টাকা আত্মসাতকারীসহ মহেশখালী থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী, মোবাইল চোর, গ্রেফতার পরোয়ানাসহ ১০ জন আসামি গ্রেফতার হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.