প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২১, ৮:৩৯ পি.এম
পেকুয়ায় স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় কবির আহমদ(৪২) ও তার স্ত্রী হুমাইরা বেগমকে (৩৫) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত ৯ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সবুজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হুমাইরা বাদী হয়ে একই এলাকার হামিদ উল্লাহ, তার ছেলে গোলাম কাদের, গোলাম কাদেরের স্ত্রী শওকত আরাকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত হুমায়রা বেগম বলেন, আমাদেরকে বসতভিটা থেকে তাড়ানো ও জবর দখল করার চক্রান্ত করে আসছিল বিবাদীরা। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে বাড়ির সামনে এসে গালি দিতে থাকেন। এক পর্যায়ে তারা বাড়ির ভিতর ঢুকে আমাকে মারধর করে আহত করলে স্বামী উদ্ধার করতে আসেন। ওই সময় তাকেও মারধর করে আহত করে। বিবাদীরা চলে যাওযার সময় ড্রয়ার থেকে ৪০হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় আইনি সহায়তা পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত কবির আহমদ বলেন, হামলাকারীরা বর্তমানে আমাদেরকে আবারো মারধর করবে ও ঘরবাড়ি ভাংচুর করবে বলে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা আতংকের মধ্যে দিনাপাত করছি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.