আমিনুল হক মহেশখালী
মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৬ জুন (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও রাখাইন সম্প্রদায় নেতা মংরি প্রু। এসময় মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ১০ জন ছাত্রীদের মাঝে ১০টি বাই সাইকেল সহ ২৩৩ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি হিসেবে ২ লাখ টাকা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সার্বিক বিবেচনায় পড়ালেখায় আরো মনোনিবেশ ঘটাতে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ সহ বাই সাইকেল দিচ্ছেন। এসময় সাংসদ আশেক উল্লাহ রফিক, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বাসা বাড়িতে পড়ালেখা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.