সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদরে বেকার দূরী করণের লক্ষ্যে "মোবাইল সার্ভিসিং" দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ৫ দিন ব্যাপী সকাল ১০ থেকে এই কর্মশালা শুরু হয় জাতীয় যুব উন্নয়ন মিলনায়তনে।“বঙ্গুবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন”এই স্লোগানে কক্সবাজার জেলা সমবায় সমিতির উদ্যোগে নিবন্ধনকৃত সমিতির সদস্যদের কে ফ্রি আইজিএ (মোবাইল সার্ভিসিং) বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর ব্যবস্থা করেন। এখানে কোন কোর্স ফি নেওয়া হয়নি। বেকার যুবকগন কে সরকারি উদ্যোগে এসব কোর্স করে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সহায়ক।
৫দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৭ জুন সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা সমবায় সমিতির অফিসার মোঃ জহির আব্বাস এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা সমবায় সমিতির প্রশিক্ষক লাবনী চৌধুরী, জাতীয় যুব উন্নয়নের প্রশিক্ষক শাহ আলম, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক সঞ্চয় দাশ গুপ্ত ও উপজেলা অফিসার রমিজ উদ্দিন।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন কক্সবাজার উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আজিজুল হক মঞ্জু।
আলোচনায় সভায় প্রধান অতিথি মোঃ জহির আব্বাস বলেন, বাংলাদেশ কে উন্নয়নশীল দেশ পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে। বেকারত্ব দূরীকরণে বেকাত্ব দূরীকরণ বিভিন্ন সংস্থার মাধ্যমে যুবক যুবতীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিচ্ছে সরকার। যেখানে টাকা দিয়ে কাজ শিখতে হয় সেখানে জননেত্রী শেখ হাসিনা বেকারত্ব দূর করতে বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।
প্রশিক্ষক শাহ আলম বলেন, আগামী দিনের উপযোগি ডিজিটাল সময় কাজে লাগাতে বা নিজেদের গড়তে প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা। প্রশিক্ষণ যত ভালো হবে দক্ষ "মোবাইল সার্ভিসিং" তত দ্রুত গড়ে উঠবে। আইজিএ (মোবাইল সার্ভিসিং) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রশিক্ষক লাবনী চৌধুরী বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিজন অংশগ্রহণকারী তার নিজের পেশাগত জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে পারবে। ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়মিত নতুন নতুন পেশার সঙ্গে পরিচিত করানো হবে এবং সেসব পেশার বিষয়ে দক্ষতা অর্জনের গাইডলাইন দেওয়া হবে।
এই প্রশিক্ষণে অংশ নেন ২৫ জন। তাদের মধ্যে এম খোরশদুল ইসলাম, ইউসুফ আরমান, মোঃ শাহিন উল্লাহ, তারিকুল ইসলাম, অর্ণব দে, দিগন্ত দে, সজীব দে, জয় কান্তি দে, আরিফুল ইসলাম, রায়হান, আবদুল কাদের আরমান, নাছির উদ্দিন চৌধুরীসহ প্রমুখ।
ডিজিটাল রূপান্তরের মাধ্যমে উন্নত বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে চলছে এক নতুন বাংলাদেশ। এই কর্মসূচির মাধ্যমে একজন ব্যক্তি নিজের শিক্ষাগত যোগ্যতা অনুসারে নিজের সবলতা-দুর্বলতার চিহ্নিত করতে শিখবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণে সাহায্য করবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.