বিনোদন ডেস্ক:
হরহামেশাই সাইবার বুলিংয়ের মুখোমুখি হতে হয় তারকাদের। তাদের স্ট্যাটাস বা ছবির নিচের কমেন্ট বক্সে নানা ধরনের অশালীন মন্তব্য চোখে পড়ে। সাইবার বুলিং নিয়ে ইতিমধ্যেই তারকারা প্রতিবাদ জানাচ্ছেন।এদিকে সম্প্রতি সাইবার বুলিংয়ের শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের জিম করার ছবি প্রকাশ করে ফারিয়া লিখেছেন, আই সি বিরিয়ানি ওভার দেয়ার।’ ফারিয়া বিরিয়ানি খাওয়ার আগ্রহ প্রকাশ করলেও তার কমেন্ট বক্সে অনেকেই গালি দিচ্ছেন।
অথচ, টুইটার ও ফেসবুকে পোস্ট করা ছবিটি ছিলো জিমের একটি ক্যান্ডিড শট। ছবিতে দেখা যাচ্ছে, জিমের পোশাক পরে অভিনেত্রী ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রয়েছেন জিমের অপর প্রান্তে। নিজের চোখের চাহনি নিয়ে নুসরাত মজা করে লিখেছিলেন, ‘আই সি বিরিয়ানি ওভার দেয়ার।’ এই পোস্টের কমেন্ট বক্সে প্রথমদিকে মজার কমেন্ট পড়তে শুরু করলেও সেটা আর মজা থাকেনি। বেশ কিছু আপত্তিকর মন্তব্য আসতে শুরু করে মন্তব্যের বক্সে। আসতে শুরু করে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য। অনেকে কমেন্ট বক্সে সেঁটে দিয়েছেন কুরুচিকর ছবি। অনেকে আবার নুসরাতের অন্তর্বাসের মাপও জানতে চেয়েছেন!
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.