প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ৩:২৮ পি.এম
উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত ২

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। আহতদের কে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৎমধ্যে ২ জনের অবস্থা আশাংকা জনক বলে জানিয়েছেন স্বজনরা।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে কক্সবাজার টেকনাফ মহা সড়কের কোটবাজার স্টেশনের বটতলী নামক স্থানে হাইয়েস মাইক্রোবাস ও সিএনজি মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । দুর্ঘটনায় মোহাম্মদ তারেক (২৫) নামক এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন । রামু উপজেলার কলাবাগান এলাকায় হোসেন আহমদ এর পুত্র তিনি।
অপরদিকে উখিয়া কলেজ সংলগ্ন টিএনটি নামক স্থানে পিকআপের চাপায় তিন বছরের নাহিদুল ইসলাম নামক এক শিশু নিহত হয়েছে। সে রাজাপালং ইউনিয়নের মালভিটা পাড়া গ্রামের নুরুল ইসলামের পত্র ।
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত মেডিকেল অফিসার ডাক্তার এহসান উল্লাহ সিকদার নিহতদের সংখ্যা ও পরিচিতি নিশ্চিত করেছেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোর্শেদ জানান দুর্ঘটনা কবলিত গাড়ি ৩ টি জব্দ করা হয়েছে । আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.