বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে চলচ্চিত্রেও এই অভিনেত্রী দর্শকের মন জয় করেছেন। বর্তমানে তার হাতে আছে সরকারি অনুদানের ‘১৯৭১ সেই সব দিন’ ছবিটি। পরিচালনা করছেন হৃদি হক। এতে একজন বিপ্লবী মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। এ ছবিটি প্রসঙ্গে মৌসুমী বলেন, মুক্তিযুদ্ধের সময়ের এমন অনেক বিষয় এখনো আমাদের সাধারণ মানুষের অজানা আছে। এই ছবিটি সেই সব গল্প নিয়ে। যে বিষয়গুলো প্রকাশ্যে আসেনি।
এতে অভিনয় করে অনেক কিছু জানার সুযোগ হচ্ছে। এর আগে এই অভিনেত্রীর ‘গোর’ শিরোনামের ছবিটি মুক্তি পায় গেল বছরের শেষের দিকে। এটি পরিচালনা করেন গাজী রাকায়েত। বাংলা ভাষার পাশাপাশি এই ছবিটি ‘দ্য গ্রেভ’ শিরোনামের ইংরেজি ভাষায়ও নির্মাণ হয়। এটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি প্রেক্ষাগৃহেও মুক্তি পায়। এদিকে এই অভিনেত্রী এখন টিভি নাটকেও ব্যস্ত সময় পার করছেন বলে জানান। একক নাটকের বাইরে নিয়মিত ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। ‘বাজিমাত, ‘মেহমান’ ও ‘মধুমতি’সহ একাধিক ধারাবাহিক নাটকে অভিনেত্রীর ব্যস্ততা। তবে এই সময়ের বেশির ভাগ নাটক একই ঘরানার বলেও মন্তব্য করেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, সারা বছর ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করছি। কিন্তু দেখা যায় একটা বিশেষ সময়ে সব কাজ একই ঘরানার হয়ে যাচ্ছে। এটি আমার ব্যক্তিগত অবজারভেশন। আমি বলবো না এক ঘরানার কাজ খারাপ। কিন্তু আমি মনে করি আমাদের আরও অনেক কিছু দেয়ার আছে। দর্শকদের আমরা যা দিবো সেটাই তারা দেখবে। এখন কি দিবো সেটা আমাদের ওপর নির্ভর করে। একটা বিষয় সবার মনে রাখা প্রয়োজন, শিল্প আর বাণিজ্য একসঙ্গে চলে না।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.