ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে স্থানিয় এক বসতবাড়ীতে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় ৩ ভাই গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ৩ ভাইকে গুরুতর অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার ভোর রাত ৩ টার দিকে টেকনাফের জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের পাশে স্থানিয় বাসিন্দা হাবিবুর রহমান এর বসত বাড়ীতে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ হামলা চালায়।
গুলিবিদ্ধরা হলো, টেকনাফের জাদিমুড়া এলাকার হাবিবুর রহমানের তিন পুত্র রহমতুল্লাহ (৩০), সালামতুল্লাহ (২২) ও মোহাম্মদ হাছন (১৬)।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো: তারিকুল ইসলাম তারিক জানান, টেকনাফের হ্নীলার জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে স্থানিয় বাসিন্দা হাবিবুর রহমানের বসতবাড়ীতে ১২/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিত হামলা করে। হাবিবুর রহমানসহ তার পরিবারের লোকজনদের মারধর ও এলোপাতারি গুলি করে পালিয়ে যায়। এতে হাবিবুর রহমানের তিন পুত্র গুলিবিদ্ধ হয়। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক এপিবিএন এবং টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। আহতরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি জানান, হামলাকারী রোহিঙ্গা সন্ত্রাসী জাদিমুড়া ২৭ নং ক্যাম্পে আশ্রয় নেয়া হাসেমুল্লা, মো: নুরু, আবু তাহের কালু, আব্দুর রহমান বেজি, আজিমুল্লাহ ও শুকুর সহ ১২/১৫ জনকে চিহ্নীত করা হয়েছে। এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেফতারে জাদিমুড়া এপিবিএন অফিসার ও ফোর্স কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্প এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.