আমিনুল হক, মহেশখালী:
মহেশখালীর কুতুবজোমের ঘটিভাঙ্গা এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৮০ একর সরকারি জায়গা দখলমুক্ত করেছেন।
আজ (৩০জুন) দুপুরে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এসময় থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, ঘটিভাঙ্গার বিট কর্মকর্তা নুর হোসেন সহ পুলিশ ও বনরক্ষীগণ উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) মহেশখালীর কুতুবজোমের সোনাদিয়া এলাকায় ইক্যুটুরিজম করার লক্ষে পদক্ষেপ নিয়েছেন। সেই কারণে সোনাদিয়ার বসতিদের সরিয়ে এনে বসবাসের জায়গা তৈরি করে দিতে ঘটিভাঙ্গা এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য জায়গা ভরাট করছেন। তার পাশেই রক্ষিত সরকারি জায়গায় কুনজর পড়ে ঘটিভাঙ্গা এলাকার কিছু বনদস্যুদের। তারা সুকৌশলে সরকারি প্রায় ৮০ একর জায়গা অবৈধ ভাবে দখল করে চিংড়ী ঘের নির্মাণ করেন। এ বিষয়ে খবর পেয়ে মহেশখালী উপজেলা প্রশাসন আজ (৩০ জুন) দুপুরে উক্ত এলাকায় অভিযান চালিয়ে চিংড়ী ঘেরের বাঁধ কেটে দিয়ে, অবৈধ ভাবে উত্তোলিত সাইন বোর্ড ভেঙ্গে দিয়ে সরকারি প্রায় ৮০ একর জায়গা দখলমুক্ত করেন।
এব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, যারা সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে চিংড়ী ঘের নির্মাণ করছে তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.