জিকির উল্লাহ জিকু:
শহরে লকডাউনের প্রথম দিন আজ ১ জুলাই অনেকটা অচল হয়ে গেছে জীবন যাত্রা। কক্সবাজার শহরে সড়কে কিছু রিকশা ও ইজিবাইক চলতে দেখা গেছে। জরুরি পরিসেবায় নিয়োজিত সরকারি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার যানবাহন চলাচল করত দেখা গেছে।
কঠোর লকডাউন কার্যকর করতে আজ সকাল থেকেই মাঠে নেমেছে সেনাবাহিনী বিজিবি। শহরের মোড়ে মোড়ে সেনাবাহিনী অবস্থান নিয়েছে।
এ ছাড়া পুলিশ সার্বক্ষণিক সড়ক ও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে লকডাউন কার্যকর করছে। কক্সবাজারের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন লকডাউন কার্যকর করতে মোবাইল কোর্ট পরিচালনা করছে।
খবর নিয়ে জানা গেছে কক্সবাজার শহর ও উপজেলা পর্যায়েও কঠোর লকডাউন শুরু হয়েছে। শহরে প্রধান প্রধান মার্কেট ও দোকান পাট বন্ধ রয়েছে। তবে অষুধের দোকান মুদির দোকান সহ নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান খোলা রয়েছে।
এদিকে লকডাউন কার্যকর করতে মাঠে নামে প্রশাসন ও পুলিশ। সকাল থেকে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসক সহ প্রশাসনের পাচটি টিম লকডাউন কার্যকর করতে এবং স্বাস্থ্য বিধি মানতে প্রচারণা চালিয়েছে। তারা বেশ কিছু দোকান ও ব্যক্তি পর্যায়ে জরিমানা করেছে। দ্রব্য মুল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের মোবাইল টিম বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে।
অপরদিকে কক্সবাজার - চট্টগ্রাম ও কক্সবাজার - টেকনাফ মহাসড়ক সহ বিভিন্ন রোডে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ রাখতে জেলা পুলিশের নেতৃত্বে ট্রাফিক পুলিশ কক্সবাজার বাস টার্মিনাল, লিংক রোড সহ কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে তৎপরতা চালিয়েছে।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.