প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২১, ১:০৪ পি.এম
তৃতীয় দিনেও কঠোর লকডাউন : ২দিনে ৩৯০ জনকে ২লাখ ৭৮ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে কঠোর লকডাউন বাস্তবায়নে আজ ৩ জুলাই তৃতীয় দিনের মত সকাল থেকেই মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। গত ২দিনে ৩৯০ জনকে ২লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে প্রয়াসন। কক্সবাজার শহরে জরুরি পরিসেবায় নিয়োজিত সরকারি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার যানবাহন ছাড়া অন্য কোন ধরনের যানবাহন চলাচল করত দেয়া হয়নি। কঠোর লকডাউন কার্যকর করতে শহরের মোড়ে মোড়ে সেনাবাহিনী ও বিজিবি অবস্থান নিয়েছে। এছাড়া পুলিশ, র্যাব সার্বক্ষণিক সড়ক ও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে লকডাউন কার্যকর করছে।
কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান আজ ত্বিতীয় দিনও সকাল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটগনকে সাথে নিয়ে লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে। এছাড়া ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন মোবাইল কোর্ট পরিচালনা করছে।
কঠোর লকডাউনে কক্সবাজার জেলায় স্বাস্থ্য বিধি না মানায় দ্ইু দিনে ৩৯০ জনকে ২ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কক্সবাজার শহরে প্রধান প্রধান মার্কেট ও দোকান পাট বন্ধ রয়েছে। তবে ওষুধের দোকান, মুদির দোকান সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ জানিয়েছেন, কক্সবাজার জেলায় ও বিভিন্ন পর্যটন স্পটে লকডাউন কার্যকর করতে প্রশাসন ও পুলিশ সর্বোচ্চ কাজ করছে। লকডাউন কার্যকর করতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠে থাকছে সেনাবাহিনী ও বিজিবি।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও লকডাউন কঠোর ভাবে কার্যকর করা হয়েছে। কক্সবাজার শহরে কঠোর লকডাউন কার্যকর ও স্বাস্থ্য বিধি মানতে প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের পাচটি টিম। দ্রব্যমুল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের মোবাইল টিম বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত রেখেছে। জেলায় ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন সার্বক্ষনিক মাঠে রয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সহ বিভিন্ন রোডে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ রাখতে জেলা পুলিশের নেতৃত্বে ট্রাফিক পুলিশ ৮টি পয়েন্টে তৎপরতা চালিয়ে যাচ্ছে। অপরদিকে জেলার ৮ উপজেলায় কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। উপজেলা পর্যায়ে সেনাবাহিনী ও বিজিবি লকডাউন কার্যকর করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.