লকডাউনের চতুর্থদিনে কক্সবাজার শহরে থেমে থেমে প্রচুর বৃষ্টি ছিল। এর মাঝেও ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দেখা যায় বিকাল চারটার দিকে শহীদ সরণী রোড় (ঘুম গাছ তলা) মোড়ে সেনা সদস্যদের বৃষ্টি উপেক্ষা করে রাস্তার ধারে দোকানের ধারে দাঁড়িয়ে দায়িত্বপালন করতে দেখা যায়। সকাল বেলা বাজারঘাটা এবং বাস টার্মিনাল এলাকায় কিছু সংখ্যক মানুষ বের হতে দেখা গেলেও শহরের অন্যান্য এলাকায় তেমন সাধারণ মানুষজন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনা কাটার জন্য ছাড়া বের হয়নি।
ছবি শহীদ সরণী মোড়ে বিকাল ৪ টায় তোলেছেন প্রতিবেদক।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.