নাছির উদ্দীন, কুতুবদিয়া
গ্রামের বাসিন্দা নুরুল হোসাইন প্রায় তিন বছর আগে শখের বসে কবুতর পালন করা শুরু করেন।
লাভের মুখ দেখলে পরে বাণিজ্যিকভাবে কবুতর পালন শুরু করেন। এতে তিনি প্রতি মাসে এখন প্রায় ৮০ হাজার টাকার কবুতর বিক্রি করে লাভবান হচ্ছেন।
সরেজমিনে দেখা যায় কক্সবাজার (১-নং)ওয়ার্ড নাজিরাটেক গ্রামের নুরুল হোসাইন খামারে ৫০ টিরও বেশি বড় খাঁচায় পালন করা হচ্ছে কবুতর এখানে রয়েছে। দেশি বিদেশি ২০ প্রাজাপতি ২০০ জোড়াও বেশি কবুতর এসব কবুতরের বর্তমান বাজার মূল্য প্রতি জোড়া দুই হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত এই খামারে রয়েছ কালো বোম্বাই পাংখী, রেসার আর্মি, বেজি সাহারানপুরি, ডাবয়ালি, কামারগ, সবজুগলা কাছকরা, বাগ সিলভার চিলা চুইনা, মেলাটারি নাপ্তা, জিরাগলা, লাল পঙ্খীর প্রজাতিসহ আরও কয়েক প্রকার কবুতর।
স্বল্প পুঁজি বিনিয়োগ করে বাণিজ্যিকভাবে দেশি বিদেশি জাতের কবুতর পালন করে আর্থিক সচ্ছলতা আনা সম্ভব বলে দাবি করেন তিনি বলেন কবুতর উড়ালে কবুতর উড়ানো দেখে খুব ভালো লাগে। এখন নুরুল হোসাইনেরর এক সময়ের শখের বিষয় সফল ব্যবসাতে পরিণত হয়েছে।
প্রায় তিন বছর আগে কবুতর পালন শুরু করে কিন্তু এখন সে সফল একজন খামারি হয়ে উঠছেন।
তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, কবুতর পালন ব্যবসায় সফলতা দেখে খুবই আনন্দ লাগে সেই সাথে জানান মাসে প্রায় ৩০ হাজার টাকার উপরে ইনকাম করছেন।
ভয়েস/ জেইউ।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.