আবুল বশর পারভেজ, মহেশখালী:
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
মহেশখালী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে ১২ জুলাই সকাল ১১টায়।
মহেশখালী হাসপাতালে হোপ ফাউন্ডেশনের অর্থায়নে অপমৃত্যু,বিষপান, দুর্ঘটনা জনিত মৃত্যু সহ যাদের পোস্ট মর্টেম এর প্রয়োজন পড়ে এসব লাশের সাময়িকভাবে রক্ষনাবেক্ষণার্থে মিনি মর্গ, ওয়াস রুম ফিতা কেটে উদ্বোধন করার পর নতুন সংযোজিত আলট্রাসনোগ্রাফী মেশিন স্থাপন কক্ষ পরিদর্শন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
হাসপাতালের টিএইচও ডাক্তার মাহাফুজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। টিএইচ ও ডাঃ মাহাফুজুল হক বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনান, সভায় টিকা প্রদান, রেজিস্ট্রেশন প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা প্রদান করুনা পরিস্থিতি সহ বিভিন্ন তথ্য সম্বলিত একটি চিত্র মাল্টি প্রজেক্টরের মাধ্যমে উপস্থিতগণদের সামনে উপস্থাপন করা হয়।এবারের সভায় এজেন্ডা বিষয়ে আলোচনায় কালে অবকাঠামোগত ভাবে মহেশখালী হাসপাতালকে ৫০শয্যা থেকে ১শ শয্যায় রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি, একই সাথে হাসপাতাল প্রবেশ উন্মুক্ত করতে আরো ভালো মানের একটি গেইট স্থাপন।মহিলা ও পুরুষ ওয়ার্ডের সাব সেন্টার স্থাপন। রোগীদের পানীয় জলের সুবিধার্তে গভীর নলকূপ, পুকুর সংস্কার। ছোট মহেশখালী উত্তর কুল সিসির বাউন্ডারী ওয়াল নির্মান, হাসপাতালে পূর্ব পাশের নিচু জায়গায় মাটি ভরাট ও ডক্টর কোয়াটার্স সংস্কার করনের বিষয়ে সভাকে অবহিত করেন।
সভায় জনবল সংকট নিরসন, নার্স, স্বাস্থ্য সহকারীর, পরিচ্ছন্নতাকর্মী , নিরাপত্তাকর্মী,ওয়ার্ড বয় আয়া নিয়োগ, ইওসি ফেয়ার , কার্ডিওগ্রাফ ও আর এমটি (রেডিও) অ্যাম্বুলেন্স ড্রাইভার পদায়নে জরুরী ভিত্তিতে উদ্দ্যেগ গ্রহণ করার জন্য ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যের প্রতি দাবী জানান। এসময় মহেশখালী হাসপাতালে হোপ ফাউন্ডেশনের অর্থায়নে অপমৃত্যু,বিষপান,দুর্ঘটনা জনিত মৃত্য সহ যাদের পোস্ট মডেম এর প্রয়োজন পড়ে এসব লাশের সাময়িকভাবে রক্ষনা বেক্ষণার্থে মিনি মর্গ,ওয়াস রুম স্থাপন করায় হোপ ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
সভায় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমান,মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাবেক পৌর প্রশাসক এম আজিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহাম্মদ, মাতারবাড়ী চেয়ারম্যান মাষ্টার মাহামদুল্লাহ, কুতুবজোমের চেয়ারম্যান মোশারফ হোসন খোকন, ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান, ছোট মহেশখালীর চেয়ারম্যান জিহাদ বিন আলী,বড় মহেশখালীর চেয়ারম্যানের প্রতিনিধি মোঃ শফিউল আলম।সভা পরিচালনা করেন মহেশখালী হাসপাতালের আর এম ও ডাঃ শিব শেখর ভট্ট্যাচার্য। এসময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.