ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় বিজিবির সঙ্গে গোলাগুলিতে লুৎফুর রহমান লুতু (৪০) নামের এক মাদককারবারি নিহত হয়েছে। এসময় ৫০ হাজার পিস ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবনিয়ার চিংড়ি ঘের এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত লুৎফুর রহমান লুতু (৪০) নলবনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, উখিয়া সীমান্তে মাদক পাচারকালে বিজিবির অবস্থান টের পাচারকারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক জানায়, নিহত লুৎফুর রহমান লুতু একজন দূর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১২টির অধিক মামলা রয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপার সংশ্লিষ্ট আইনে মামলা উখিয়া থানায় দায়ের করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.