বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বর্তমানে তিনি নতুন কোনো ছবির কাজ করছেন না। অনেক আগেই চুক্তিবদ্ধ হওয়া ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ছবির কাজ করছেন তিনি। এর মধ্যে ‘জ্যাম’-এর ৩০ শতাংশ ও ‘গাঙচিল’-এর ২০ শতাংশ কাজ বাকি রয়েছে। ছবি দুটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এছাড়া ‘মুন্সিগিরি’ নামে একটি ওয়েব ছবিতেও অভিনয় করেছেন পূর্ণিমা। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা। ছবিটির শুটিং শেষ করেছেন তিনি।
এতে তাকে দেখা যাবে ব্যতিক্রমী চরিত্রে। ওয়েবে এটাই তার প্রথম কাজ। সামনে এই অভিনেত্রী ওটিটিতে আরও কাজ করতে চান। তবে সেটি অবশ্যই হতে হবে মানসম্মত। সঙ্গে আলাপকালে পূর্ণিমা জানালেন ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, করোনার কারণে এখন সিনেমার কাজ কম হচ্ছে। তবে ওটিটেতে ভালো কাজ হচ্ছে। সিনেমার পরিচালকরাও ওটিটির কাজ করছেন। আমিও ভালো গল্প, স্ক্রিপ্ট পেলে কাজ করবো। এদিকে, প্রতি ঈদে নাটক, টেলিছবিতে দেখা গেলেও এবার ছোট পর্দার জন্য কোনো কাজ করেননি পূর্ণিমা। নাটক-টেলিছবিতে না থাকলেও ঈদে ‘পূর্ণিমার আলো’ নামে সেলিব্রেটি ধারাবাহিকের একটি পর্বে তাকে দেখা যেতে পারে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.