প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২১, ১১:০৫ পি.এম
মেম্বার স্ত্রী, স্বামীর দাপট!

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
ফটোকপির টাকা চাওয়ায় এক মহিলা মেম্বারের স্বামী দোকান মালিককে মারধর করে দোকানের মালামাল ভাংচুর করার অভিযোগ উঠেছে৷ শুক্রবার( ১৬জুলাই) সকালে জেনারেটর মেশিন চালিয়ে স্ত্রীর বরাদ্দকৃত সরকারি ভিজিডি, ভিজিএফ ত্রাণের টোকেন দেওয়ার জন্য দরিদ্র মানুষের জাতীয় পরিচয়পত্র ফটোকপি করার জন্য আতিকুল ইসলামের মালিকানাধীন কুতুবদিয়া উপজেলা গেইটের শাহ্ জব্বারিয়া কম্পিউটার দোকানে যায়, বড়ঘোপ ইউপির মহিলা সদস(৪,৫,৬) উর্মি আক্তারের স্বামী মোহাম্মদ ইউসুফ ৷ আইডি কার্ড ফটোকপি করতে প্রতিকপি উভয় পিঠ ৫টাকা চাওয়ায় ইউসুফ ৫টাকা দিতে পারবে না বলে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে উভয়ের মধ্যে কাটাকাটি হয়৷
মহিলা মেম্বারের স্বামী ইউসুফ দোকান মালিক আতিকুল ইসলাম কে মারধর করে তাঁর দোকানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টারসহ দেড় লাখ টাকার মালামাল ভাংচুর করে৷ পার্শ্ববর্তী দোকানদার আতিককে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করান৷ আহত দোকানদার আতিক(২২) উত্তর বড়ঘোপ ছৈয়দ আহমদের পুত্র৷
ঘটনার বিষয়ে মহিলা মেম্বারের স্বামী মোঃ ইউসুফের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন৷ তবে ফঠোকপির প্রতি পিচ ৫ টাকার স্হলে ২ টাকা নেয়ার জন্য কথা কাটাকাটি হয়। তেমন ঘটনা ঘটেনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.