প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২১, ১১:২৭ এ.এম
রোহিঙ্গা ডাকাত কলিমুল্লাহ র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় রোহিঙ্গা ডাকাত কলিমুল্লাহ র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে কলিমুল্লাহ ডাকাত গ্রুপের প্রধান ছিল। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (১৯ জুলাই) ভোরে কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা ডাকাত কলিম উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের নির আহমেদের ছেলে। তিনি একটি ডাকাত গ্রুপের প্রধান ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, এক রোহিঙ্গা ডাকাত গ্রুপের অবস্থানের খবরে অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবের অবস্থান টের পেয়ে গুলি করে তারা। আত্মরক্ষার্থে আমাদের সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে দুটি অস্ত্র, চার রাউন্ড গুলি ও কলিম উল্লার মরদেহ উদ্ধার করা হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.