প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ৬:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২১, ১০:৩৬ পি.এম
বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২০ ঝুপড়ি ঘর পুড়ে ছাই

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরনার্থী শিবিরে আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টিরও বেশী বসতঘর পুড়ে গেছে।
আজ মঙ্গলবার (২০ জুলাই) রাত পৌনে আটটার দিকে বালুখালী শরনার্থী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বি- ব্লকে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরনার্থী শিবিরে কর্মরত ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান। তিনি জানান, আগুনে রোহিঙ্গাদের ২০ টির বেশী ঝুপড়িঘর পুড়ে গেছে। আগুন লাগার পর পরই উখিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে খবর দেয়া হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে শুরু করে।
তিনি আরও জানান ফায়ার সার্ভিসের কর্মী ও এপিবিএনএর প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কি পরিমাণ ক্ষতি হয়েছে বা আগুনের সুত্রপাত কিভাবে তা জানতে একটু সময় লাগবে বলেও জানান এ কর্মকর্তা। তবে গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে স্হানীয় একটি সুত্র জানিয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.