প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ৫:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২১, ৬:২৮ পি.এম
পেকুয়ায় নারীকে পিটিয়ে জখম

পেকুয়ায় টইটংয়ের সোনাইছড়ি এলাকায় বুলবুল আকতার (৩৫) নামে এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করেছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শুক্রবার (২৩ জুলাই) দুপুর ২টায় উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটার সোনাইছড়ি এলাকায় জায়গার বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আহত বুলবুল আকতার (৩৫) একই এলাকার প্রবাসী মোকতার আহমদের স্ত্রী ও পেকুয়ায় কর্মরত সাংবাদিক আরমানের "মা"।
হামলার শিকার বুলবুল আকতারের ছেলে সাংবাদিক আরমান বলেন, আমার মার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জবর দখল করার পায়তারা করে আসছে ধনিয়াকাটা মিয়াজী পাড়া এলাকার মৃত ছাবের আহমদের পুত্র শহিদুল ইসলাম, মোকতার আহমদের পুত্র হুমায়ন ও রিদুয়ানের পুত্র আবু হানিফ। তাদের জবর দখল চেষ্টার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়।
এরপরেও তারা আজ পরিকল্লিতভাবে আমি বাড়িতে না থাকার সুযোগে সংঘবদ্ধ হয়ে ছাবের আহমদের পুত্র শহিদুল ইসলাম, মোকতার আহমদের পুত্র হুমায়ন, রিদুয়ানের পুত্র আবু হানিফ, ছাবের আহমদের স্ত্রী রহিমা বেগম ও রিদুয়ানের স্ত্রী কহিনুর আকতারসহ ৮/১০ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমার চাষার উপর হামলার চেষ্টা চালালে খবর পেয়ে আমার মা তাদেরকে নিভৃত করতে চাইলে তারা আরো ক্ষিপ্ত হয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দায়ের করেছি।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.