আমিনুল হক, মহেশখালী:
সর্বমহলে পরিচিত আওয়ামী লীগ পাগল আলতাজ মিয়া গুরুতর অসুস্থ।এজন্য তার পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছেন।
স্থানিয়দের সাথে কথা বলে জানাযায়, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত আওয়ামী লীগের সুদিনের নাহলেও দুর্দিনের অকুতোভয় সৈনিক, পরোপকারী, মহেশখালী উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আপাদমস্তক এই আলতাজ নামেই সবার কাছে অতি পরিচিত।
তিনি ২৩ জুলাই বিকালে মহেশখালী আদালত সড়কে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে লোকজন তাকে মহেশখালী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। উক্ত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান যে, আলতাজ মিয়া স্ট্রোক করেছেন।
উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।সমগ্র মহেশখালীর আওয়ামী লীগ ঘরণার কর্মী থেকে শুরু করে নেতাসহ সর্বমহলে খুবই পরিচিত আলতাজ মিয়া আজ গুরুতর অসুস্থ।
মহেশখালী উপজেলা ছাত্র লীগের সাবেক এক ছাত্র নেতা জানান, আলতাছের কাছে বড় ধরণের কোন লোভ ছিলনা, নিরহংকারী, পরোপকারী, যার কাছে শুধুমাত্র এক কাপ চা এবং একটা সিগারেট হলেই যথেষ্ট ছিল সেই আলতাজ মিয়া আজ গুরুতর অসুস্থ হয়ে কক্সবাজার সদর হাসপাতালের বিছানায় পড়ে আছেন।
তিনি আশা করে বলেন, অতীতে তার খোঁজ খবর না নিলেও অন্তত এখন কি তার খোঁজ খবর নিবেন নেতৃবৃন্দরা? কক্সবাজার জেলার অনেক নেতৃবৃন্দও আলতাজ মিয়াকে খুব ভালো জানেন এবং চিনেন। তিনি প্রার্থনা করেন মহান রবের কাছে পরোপকারী আলতাজের সুস্থতার জন্য। পাশাপাশি হৃদয়বান কোনো ব্যক্তি এবং বর্তমান নেতৃবৃন্দরা যদি তার সুচিকিৎসার জন্য এগিয়ে আসবেন। তার মতে এটাই হলো একজন কর্মির সবচেয়ে বড় পাওয়া।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.