ভয়েস নিউজ ডেস্ক:
হিমছড়িতে বৈরী আবহাওয়ার কারণে সাগরে ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ ‘মাধবি’।
তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে উত্তাল সাগরে ঢেউয়ের আঘাতে রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের বিভিন্ন অংশ আটকে আছে জিও ব্যাগে।
বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক ঢাকা পোস্টকে বলেন, সাগর উত্তাল থাকায় ঢেউ আছড়ে পড়ছিল কোলে। ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজটি। তবে এ সময় কেউ সেখানে ছিল না। তাই কোনো হতাহত হয়নি।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.