ভয়েস প্রতিবেদক, ঈদগাঁও:
থানা প্রতিষ্ঠার কিছুদিন পর ঈদগাঁওকে কক্সবাজার জেলার নবম উপজেলা হিসাবে ‘ঈদগাঁও’ কে অনুমোদন দিয়েছেন।
সোমবার ২৬ জুলাই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’র ১১৭ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীপরিষদের সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার’র ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়।সভার কার্যতালিকায় দেশের বিভিন্ন এলাকার ৮ টি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে ঈদগাহ’কে উপজেলায় রূপান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনায় এক নম্বরে রাখা হয়েছিল।
সোমবার অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন হচ্ছে-যথাক্রমে ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী। প্রায় এক লক্ষ ২৫ হাজার জনসাধারণ নিয়ে ঈদগাঁও কক্সবাজার জেলার নবম প্রশানিক নতুন উপজেলা হিসাবে অনুমোদন পেলো।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.