ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলারর হ্নীলা ইউনিয়নের ভিলিজারপাড়ার সৈয়দ আলমের বাড়িতে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এসময় মাটির নিচে চাপা পড়ে যাওয়া সৈয়দ আলমের ৫ সন্তানের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহতরা হলো টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাহাড়ি গ্রাম ভিলেজার পাড়া এলাকার সৈয়দ আলমের ছেলে আব্দু শুক্কুর (১৬), মোহাম্মদ জুবাইর (১২), আবদুর রহিম (৫), মেয়ে কহিনুর আক্তার (৯) ও জয়নবা আক্তার (৭)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, মধ্যরাতে টেকনাফের হ্নীলার ভিলিজারপাড়ায় সৈয়দ আলম নামের এক ব্যক্তির বাড়িতে পাহাড় ধসে ওই পরিবারের ৩ ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। টেকনাফ থানার পুলিশ সদস্যরা এখনো ঘটনাস্থলে রয়েছে।
এদিকে ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে ঝুকিপূর্ণ বসতি গুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.