ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে পাহাড় ধসে আলী হোসেন (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের দক্ষিণ রাজুয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু বকর জানান, দুইদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড় ধসে বৃদ্ধ আলী হোসেনের বাড়িতে মাটি ঢুকে পড়ে। এতে অন্যান্য সদস্যরা বের হতে পারলেও ঘরে আটকে যায় বৃদ্ধ পিতা আলী হোসেন। পরে পাহাড়ের মাটির আঘাতে তার মৃত্যু হয়। এসময় এসময় একটি গরু ও একটি ছাগল মাটি চাপাপড়ে মারা গেছে। পাহাড় ধসের ঘটনায় নিহত আলী হোসেনের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.