ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের খুরুশকুলে নুরুল হক লালু (১৯) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে।বুধবার রাত ১২টার দিকে খুরুশকুল ইউনিয়নের পেঁচার ঘোনা হাম্বার গোরায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক লালু ওই এলাকার মধ্যম ডেইল পাড়ার মনিরুল হকের দ্বিতীয় পুত্র। এ ঘটনায় এক সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতের বোন জামাতা সাহেদ খান অভিযোগ করছেন, আমার স্ত্রীর বড় ভাইয়ের ছেলে নুরুল হক লালুকে পেঁচার ঘোনা হাম্বার গোরা টমটম গ্যারেজ থেকে সিএনজি নিয়ে বাড়ী যাওয়ার পথে একদল চিহ্নিত সন্ত্রাসী তাঁর মুখ বেঁধে খালি মাঠে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। হত্যাকারী এখনো চিহ্নিত হয়নি। এ ঘটনায় সদর মডেল থানার এসআই আমজাদ সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে সাহেদ আরও জানান, ৩ জন যুবক সিএনজির গতিরোধ করে তাঁর হাত-পা ও মুখ বেঁধে রাখে। এসময় তাঁরা যাত্রী নুরুল হক লালুকে পাশের মাঠে নিয়ে গিয়ে হাত-মুখ বেঁধে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত হয়ে পালিয়ে যায়। তাঁরা চলে যাওয়ার পর কোনমতে হাত-পা ও মুখের বাধন খুলে এলাকার লোকজনকে খবর দিই। কিন্তু ততক্ষণে লালু মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তবে এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি। সকালে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে'র মুঠোফোনে কল দেওয়া হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.