ভয়েস প্রতিকেদক, উখিয়া:
রেশন নিয়ে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে চাপা উত্তেজনার পর পুরাতন রোহিঙ্গারা বিক্ষোভ করছে। তাদের অভিযোগ রেশনকার্ড, খাবার বিতরণে অনিয়মের।
গত কয়েকদিন ধরে চেপে থাকা ক্ষোভ তারা প্রতিবাদের মাধ্যমে প্রকাশ করেছে। ক্ষোভে শুধু পুরুষেরা নয়, এবার নারীরাও অংশগ্রহণ নিতে দেখা গেছে।
রবিবার (১ আগষ্ট) ভোর থেকেই পুরাতন রোহিঙ্গারা নয়াপাড়া ক্যাম্পে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করে।
তবে, বিক্ষোভ থামাতে স্থানীয় প্রশাসনসহ এপিবিএন সদস্যরা শক্ত অবস্থান রয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, নয়াপাড়া রেজিঃ ক্যাম্পে পুরাতন (১৯৯২ সালে আগত) ও নতুন (২০১৭ সালে আগত) রোহিঙ্গারা বসবাস করে। পুরাতন রোহিঙ্গাদের ফুড কার্ড নতুন রোহিঙ্গাদের ফুডকার্ডের চেয়ে পরিমানে ভিন্ন। সব রোহিঙ্গার মাঝে সমপরিমাণ খাবার বিতরণের জন্য পুরাতন রোহিঙ্গাদের ফুড কার্ড ফেরত নিয়ে গত মাসে নতুন ফুড কার্ড ইস্যু করা হয়। নতুন ফুড কার্ড অন্যান্য ক্যাম্পের সমসাময়িক (২০১৭ সালে) আগত নতুন রোহিঙ্গাদের ফুড কার্ডের অনুরূপ হওয়ায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পুরাতন রোহিঙ্গারা অদ্যাবদি নতুন ফুড কার্ড গ্রহণ করে নাই। এমনকি তারা জুলাই মাসের রেশন উত্তোলন করে নাই।
এ বিষয়ে জানতে চাইলে ১৬ এপিবিএন অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক বলেন, ফুড কার্ডকে কেন্দ্র করে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পুরাতন রোহিঙ্গাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এ নিয়ে গত কয়েকদিন বিক্ষোভের চেষ্টা করলে তাদের এপিবিএন ক্যাম্পে ডেকে বোঝানো হয় এবং তারা তা মেনে নেয়।
উক্ত বিষয়ে সিআইসি এবং ইউএনএইচসিআরের সাথে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য সব প্রচেষ্টা অব্যাহত আছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ শামছু-দ্দৌজা।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.