ভয়েস নিউজ ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বাসায় সাদা পোশাকে পুলিশ ও র্যাবের সদস্যরা ঢোকার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এ নায়িকা।
আজ (৪ আগস্ট) বেলা পৌনে চারটার দিকে একদল সাধারণ পোশাকে এ চিত্রনায়িকার বনানীর বাসায় উপস্থিত হয়।
উদ্বিগ্ন পরী এর পরপরই ফেসবুক লাইভে এসে বনানী থানার সাহায্য চেয়েছেন।
পরী বলেন, নিচে একদল লোক জোর করে বাসায় ঢুকতে চেয়েছে। কিন্তু তাদের আচরণ খুবই উগ্র। বলেন, ‘দরজা খোলেন, তারপর পরিচয় দিচ্ছি’।’
এর পরপরই পরী নিজের ফ্ল্যাটের দরজা লক করে দেন এবং ডিবি উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগ করেন।
তিনি পরীকে জানান, তাদের তরফ থেকে কেউই যাননি।
এরপর পরী সংবাদকর্মীদের সহযোগিতা চেয়ে তার বাসায় যেতে বলেছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.