ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় অভিযান চালিয়ে ৪ লক্ষ ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপি। এসময় কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক স্থানে ইয়াবা ব্যবসায়ীদের পাচারকৃত বিপুল পরিমান ইয়াবা লুকিয়ে রাখছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র একটি চৌকষ আভিযানিক দল। উক্ত স্থানে ব্যাপক তল্লাশী করে পাহাড়ে লুকায়িত অবস্থায় বস্তাভর্তি ৪১ কার্ট অর্থাৎ চার লক্ষ দশ হাজার পিছ বার্মিজ ইয়াবা উদ্ধার করতে করা হয়েছে।, যার আনুমানিক মূল্য বারো কোটি ত্রিশ লক্ষ টাকা।
আলী হায়দার আজাদ আহমেদ আরো জানায়, উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা নিয়ে বিওপিতে ফেরত আসার সময় চোরাকারবারীরা দলবলসহ দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে টহলদলের উপর আকষ্মিকভাবে আক্রমন করার চেষ্টা করলে বিজিবি টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করতঃ তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে চার রাউন্ড ফায়ার করলে চোরাকারবারীরা দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.