প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২১, ৬:৩৩ পি.এম
কুতুবদিয়ায় ৬টি ইউনিয়নে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু

৭আগষ্ট সকাল নয়টায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদে এই গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী৷ এসময় উপস্থিত ছিলেন উঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর হায়দার, আরএমও ডাঃ রেজাউল হাসান, পিআইও খোকন চন্দ্র দাস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ৷
এব্যাপারে উঃ পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সরকারের গণটিকা কার্যক্রমে কুতুবদিয়ার মানুষ দারুণ ভাবে সাড়া দিয়েছে৷ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে ৬০০জন করে ছয়টি ইউপিতে মোট ৩৬০০জন মানুষকে সফলভাবে টিকা প্রদান সম্পন্ন হয়েছে, এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই দিনে ৮৪২জন সহ মোট ৪৪৪২ জন টিকা নিয়েছেন আজ৷ পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ফের ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা প্রদান কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন৷
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.