ভয়েস বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। করোনার এই সংকটকালে পরিবারের সঙ্গে ঘরবন্দি দিন কাটছে তার।
অপ্রত্যাশিতভাবে বাড়িতে একটি ঘরের দরজা লক হয়ে যায়। তারপর বিপাকে পড়েন পূজা ও তার বাবা-মা। তারই একটি ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যা এরই মধ্যে অন্তর্জালে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, পূজা হেগড়ের মা দরজার অটো লক খোলার চেষ্টা করছেন। তার বাবা প্লাস্টিকের কার্ড এগিয়ে দিয়ে সহযোগিতা করছেন। কিছুক্ষণ পর পূজার বাবা জানালা খুলে হাত উঁচিয়ে অনেকটা মজার স্বরে হেল্প হেল্প বলে চিৎকার করছেন। অন্যদিকে বাবা-মায়ের এসব কর্মকাণ্ড দেখে হাসছেন পূজা। সর্বশেষ তালা ভেঙে দরজা খুলতে সক্ষম হন।
ভিডিওতে পূজা বলেন—আমরা একটি ঘরে আটকে গিয়েছি। দরজার তালা লক হয়ে গিয়েছে। কোনোভাবেই খুলছে না। মা চেষ্টা করছেন দরজা খোলার। আমরা এখন এক রুমে আইসোলেশনে রয়েছি। মা ক্রেডিট কার্ড দিয়েও দরজা খোলার চেষ্টা করছেন। সর্বশেষ তালা ভেঙে দরজা খুলতে হয়েছে।
পূজা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’। এতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন তিনি। এছাড়াও এতে অভিনয় করেন—টাবু, নিবেতা পেথুরাজ, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেন ত্রিবিক্রম। বর্তমানে পূজার হাতে তেলেগু ভাষার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ ও ‘জান’ সিনেমার কাজ রয়েছে। সূত্র:রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.