ভয়েস প্রতিবেদক:
সারাদেশের ন্যায় প্রথমবারের মত জাতীয় দিবস হিসেবে কক্সবাজারেও পালিত হয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী। “বঙ্গমাতা সঙ্কটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী”এ প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে আলোচনা সভা,দোয়া মাহফিল এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের।
রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,পুলিশ সুপার মো: হাসানুজ্জামান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস.বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার,সাবেক সংসদ সদস্য এ থিন রাখাইন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলাম,পদস্থ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,মহিলা সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাঠ পর্যায়ের ৭জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.