ভয়েস প্রতিবেদক:
লকডাউনে কর্মহীন হয়েপড়া কক্সবাজারের নিম্মআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন অব্যহত রয়েছে। আজও কক্সবাজান পৌরসভার ১ নং ওয়ার্ডের কর্মহীন ২৫০ পরিবারের মাঝে এই সকল উপহার সামগ্রী পৌছে দেয়া হয়।
কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার সমিতি পাড়া এলাকায় প্রধানমন্ত্রীর উডহার প্রদান করেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
প্রধানমন্ত্রীর উপহার বিতরন কালে মেয়র মুজিবুর রহমান বলেন, সরকার করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করার জন্য লকডাউন দিয়েছে। পাশাপাশি লকডাউনে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছে। পর্যায়ক্রমে সকল অসহায় মানুষের মাঝে খাদ্য ও নগদ।অর্থ সহায়তা পৌছে দেয়া হবে।
সমিতি পাড়ায় এইসব ত্রান বিতরন কালে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম ও সাধারন সম্পাদক উজ্জ্বল কর।
এই সময় জেলা প্রশিসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী সোহেল রানা সহ স্থানিয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.